গ্যাস ও বিদ্যুৎ খাতের সংকট থেকে উত্তরণে সরকারের গৃহীত পদক্ষেপ সম্পর্কে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে মাদারীপুরের কালকিনিতে লিফলেট বিতরণ করেছে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা।

রোববার (১৮ অক্টোবর) বিকেলে মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্যের দিকনির্দেশনায় কালকিনি উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. নাজমুল হোসেনের নেতৃত্বে মজিদবাড়ী-ভুরঘাটা এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়কের দুই পাশের ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে এসব লিফলেট বিতরণ করা হয়।

এ সময় বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। লিফলেট বিতরণের সময় নেতারা গ্যাস ও বিদ্যুৎ খাতের সংকট মোকাবিলায় সরকারের গৃহীত বিভিন্ন পদক্ষেপ তুলে ধরেন।

তারা বলেন, বর্তমান সংকট মোকাবিলায় তাৎক্ষণিকভাবে এলএনজি সরবরাহ বাড়ানোর পাশাপাশি গ্যাস উৎপাদন বৃদ্ধি এবং আমদানি অবকাঠামো সম্প্রসারণে স্বল্প ও দীর্ঘমেয়াদি উদ্যোগ নেওয়া হয়েছে।

নেতারা আরও বলেন, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে দুর্নীতি, অনিয়ম ও ক্ষমতার অপব্যবহারের কারণে গ্যাস ও বিদ্যুৎ খাতে সংকট তৈরি হয়েছে। বর্তমান সরকারের কার্যকর পদক্ষেপের মাধ্যমে এ সংকট দ্রুত নিরসন হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

লিফলেট বিতরণ কর্মসূচিতে কালকিনি উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. নাজমুল হোসেনসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।