প্রথমবারের মতো সরকারি উদ্যোগে সম্পূর্ণ বিনা খরচে বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) মাধ্যমে মালয়েশিয়া যাচ্ছেন ১১২ জন কর্মী। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকেল সাড়ে ৫টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাদের বিদায় ও শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী তারেক রহমান।

এ সময় প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের জন্য আজ একটি স্মরণীয় দিন। ১০ হাজার মানুষ বিনা খরচে মালয়েশিয়া যাবেন। মালয়েশিয়া সরকারের সহযোগিতায় আবারও দেশটির শ্রমবাজার খুলেছে। বিভিন্ন দেশে কর্মসংস্থানের জন্য যাওয়া কর্মীদের দক্ষতা বাড়াতে সরকার কাজ শুরু করেছে। তাদের ভাষা শেখানোরও উদ্যোগ নেওয়া হবে।

বিদেশগামী কর্মীদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, কর্মীদের সংশ্লিষ্ট দেশের আইন ও ঐতিহ্যের প্রতি শ্রদ্ধাশীল থাকতে হবে। সুনামের সঙ্গে কাজ করার পাশাপাশি সততা ও নিষ্ঠা বজায় রাখতে হবে, যাতে বাংলাদেশের প্রতি বিদেশিদের ইতিবাচক ধারণা তৈরি হয়।

এ সময় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হকসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।