পড়াশোনায় অমনোযোগী ছিলেন শ্রিয়া সরণ

প্রকাশ: ২৩ মে ২০২৩ । ১০:২২ | আপডেট: ২৩ মে ২০২৩ । ১০:২২

তানজিয়া রহমান বিনোদন করসপন্ডেন্ট

১২ মে রুপালি পর্দায় মুক্তি পেয়েছে ‘মিউজিক স্কুল’। ছবিতে এক সংগীতশিক্ষিকার ভূমিকায় অভিনয় করেছেন শ্রিয়া সরণ। এই ছবির প্রসঙ্গ ধরে নিজের জীবনে মিউজিকের ভূমিকা নিয়ে কিছু কথা সবার সঙ্গে শেয়ার করেছেন এই অভিনেত্রী।

ডেকান ক্রনিকলকে দেওয়া এক সাক্ষাৎকারে শ্রিয়া বলেছেন, ‘আমি নাচতে ভালোবাসি। এটা আমার জীবনের একটা অংশ।

মিউজিক আর নাচ একে অপরের সঙ্গে জড়িয়ে। মিউজিক আমাদের নিয়মানুবর্তিতা আর আনন্দে থাকতে শেখায়। আমি মনে করি, শিল্প আর সংস্কৃতি আমাদের প্রত্যেকের জীবনে গুরুত্বপূর্ণ অংশ হয়ে ওঠা উচিত।’

আরও বলেছেন, ‘নাচ আর সংগীত নিয়েই আমার জীবন। তাই ছবিতে সংগীতশিক্ষিকার ভূমিকায় কাজ করাটা দারুণ উপভোগ করেছি। “দ্য সাউন্ড অব মিউজিক” আমার দেখা প্রথম ভিন্ন ভাষার সিনেমা। এই সিনেমাটা আমি বারবার দেখেছি।’

সাক্ষাৎকারে নিজের ছোটবেলার কথাও শুনিয়েছেন শ্রিয়া। এই দক্ষিণি নায়িকা বলেছেন, ‘আমি শিক্ষিত পরিবার থেকে আসা মেয়ে। তবে আমার মা–বাবা অন্য ধরনের মানুষ। সত্যি বলতে, পড়াশোনায় আমার কখনোই সে রকম আগ্রহ ছিল না।

পরীক্ষায় ভালো নম্বর আনার জন্য কখনোই তাঁরা আমাকে চাপ দিতেন না। ক্লাস পরীক্ষায় টেনেটুনে পাস নম্বর পেলেই তাঁরা খুশি থাকতেন। আমি যা কিছু করতে চাইতাম, আমার মা-বাবা তাতেই খুশি হতেন। আমার বন্ধুদের মা-বাবাদের দেখেছি পড়াশোনার জন্য তাদের অনেক চাপ দিতে। আমি নাচতে ভালোবাসতাম। মা-বাবা আমাকে সে ব্যাপারে উৎসাহ দিতেন।’

নিজের ফিল্মি ভ্রমণ নিয়ে শ্রিয়া বলেছেন, ‘যখন ক্যারিয়ার শুরু করেছিলাম, তখন সিনেমাটা বুঝতাম না। জানতাম না আমি কী করছি। ঠিক না ভুল করছি, তা-ও বুঝতাম না। কিন্তু আমার কাজের মধ্যে শতভাগ সততা ছিল। আর আমি যা করতাম আনন্দের সঙ্গে করতাম। বরং এখন আমি ভয় পাই যে ঠিক করছি, না ভুল করছি।

উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।

প্রকাশকঃ  সানজিদা রেজিন মুন্নি।

সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।

নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।

মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭

মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com

ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.

error: Content is protected !!