মৌলভীবাজারের শ্রীমঙ্গলে “সমঅধিকারভিত্তিক নাগরিকত্ব” শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২০ মে ২০২৬) শ্রীমঙ্গল উপজেলা পরিষদ হলরুমে এ সেমিনারের আয়োজন করে এসোসিয়েশন অব ডেভেলপমেন্ট এজেন্সিস ইন বাংলাদেশ ( এডাব) মৌলভীবাজার জেলা শাখা।
সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা সমাজসেবা কর্মকর্তা সুয়েব হোসেন চৌধুরী । অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এডাব মৌলভীবাজার জেলা শাখার সভাপতি এস. এ. হামিদ। বিশেষ অতিথি ছিলেন বেসরকারী সংস্থা এমসিডা’র সভাপতি মিজানুর রহমান আলম। সেমিনারটির সঞ্চালনায় ছিলেন এডাব মৌলভীবাজার জেলা শাখার সাধারন সম্পাদক পরিতোষ দেব।
সেমিনারে মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন উপস্থাপন করেন এডাব এর সিলেট বিভাগীয় সমন্বয়কারী বাবুল আক্তার।
সেমিনারে বক্তারা বলেন, সমাজে সকল নাগরিকের সমান অধিকার, মর্যাদা ও অংশগ্রহণ নিশ্চিত করতে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। বিশেষ করে নারী, শিশু, ক্ষুদ্র নৃগোষ্ঠী ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর অধিকার রক্ষায় সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের সমন্বিত কার্যক্রম জোরদার করার ওপর গুরুত্বারোপ করা হয়।
এ সময় বিভিন্ন উন্নয়ন সংস্থার প্রতিনিধি, স্থানীয় জনপ্রতিনিধি, সাংবাদিক ও সুশীল সমাজের সদস্যরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা সমঅধিকার ও অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনে সচেতনতা বৃদ্ধির আহ্বান জানান।
মন্তব্য করুন