সিলেট রেঞ্জের ডিআইজি মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন মৌলভীবাজারের শ্রীমঙ্গল থানা পরিদর্শন করেছেন। শনিবার (২৮ নভেম্বর) তিনি শ্রীমঙ্গল থানার নির্মাণাধীন নতুন ভবনের নির্মাণকাজের অগ্রগতি সরেজমিনে পরিদর্শন ও পর্যবেক্ষণ করেন।

পরিদর্শনকালে ডিআইজি বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত পুলিশ সদস্যদের দায়িত্ব পালন ও নিরাপত্তা কার্যক্রম তদারকি করেন।

এ সময় তিনি নির্বাচন সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নির্বিঘ্নভাবে সম্পন্ন করার লক্ষ্যে সংশ্লিষ্ট কর্মকর্তা ও পুলিশ সদস্যদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন। পাশাপাশি তিনি বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন করেন।

এ সময় উপস্থিত ছিলেন মৌলভীবাজারের পুলিশ সুপার মো. মনিরুল ইসলাম, শ্রীমঙ্গল সার্কেলের সহকারী পুলিশ সুপার ওয়াহিদুজ্জামান রাজু, শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ সরকার আবদুল্লাহ আল মামুনসহ থানার বিভিন্ন পদমর্যাদার পুলিশ কর্মকর্তা ও সদস্যরা।