ইউরোপের সেরা অনূর্ধ্ব-২১ ফুটবলার হিসেবে ২০২৬ সালের মর্যাদাপূর্ণ গোল্ডেন বয় পুরস্কার জিতেছেন বার্সেলোনা ও স্পেন জাতীয় দলের ডিফেন্ডার পাউ কুবারসি। মাত্র ১৯ বছর বয়সে এই স্বীকৃতি অর্জন করেছেন স্পেনের উদীয়মান এই ফুটবলার। দীর্ঘ আট বছর পর প্রথম ডিফেন্ডার হিসেবে পুরস্কারটি জিতলেন তিনি।

ইউরোপের ৩০ জন শীর্ষস্থানীয় ক্রীড়া সাংবাদিকের ভোটে নির্বাচিত হয়েছেন কুবারসি। ভোটাভুটিতে অন্য প্রতিদ্বন্দ্বীদের পেছনে ফেলে সেরা হন তিনি।

এর আগে ২০১৮ সালে নেদারল্যান্ডসের ডিফেন্ডার ম্যাথিয়াস ডি লিট সর্বশেষ ডিফেন্ডার হিসেবে এই পুরস্কার জিতেছিলেন।

কুবারসির এই অর্জনের মধ্য দিয়ে গোল্ডেন বয়ে বার্সেলোনার আধিপত্যও অব্যাহত থাকল। ২০২১ সাল থেকে ক্লাবটির হয়ে পেদ্রি, গাভি ও লামিনে ইয়ামাল এই পুরস্কার জিতেছেন।

এ নিয়ে স্পেনের মোট ছয়জন ফুটবলার গোল্ডেন বয় পুরস্কার জয়ের কৃতিত্ব অর্জন করলেন।