সারাদেশের মতো নানা কর্মসুচির মধ্য দিয়ে শ্রীমঙ্গলে আইএফআইসি ব্যাংক শ্রীমঙ্গল শাখার আয়োজনে ৫০ বছর পুর্তি উদযাপিত হয়েছে।

আজ বৃহস্পতিবার সকাল ১০ টায় এ উপলক্ষ্যে এক বর্ণাঢ্য র‍্যালী শহরের মৌলভীবাজার সড়কস্থ ব্রাঞ্চ ভবন প্রাঙ্গন থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে আবারো ব্রাঞ্চ ভবনে এসে শেষ হয়।

র‍্যালীতে নেতৃত্ব দেন ব্রাঞ্চ ম্যানেজার চৌধুরী মোহাম্মদ জিহান ফেরদৌস। এছাড়াও ব্রাঞ্চের বিভিন্ন স্তরের সকল কর্মকর্তা-কর্মচারীরা র‍্যালীতে উপস্থিত ছিলেন।

পরে ব্যাংক ভবনে ব্রাঞ্চ ম্যানেজার আমন্ত্রিত অতিথি, গ্রাহক, ব্যাংকের সকল কর্মকর্তাকে নিয়ে কেক কাটেন।

ব্যাংক সুত্র জানায়, সারাদেশে ব্যাংকের ১৮৯ টি ব্রাঞ্চ রয়েছে। এছাড়াও ১২২৪টি উপশাখা ও ৯৩ টি এটিএম বুথ রয়েছে। ১৯৭৬ সালের ৮ অক্টেবর আইএফআইসি ব্যাংক যাত্রা শুরু করে।