পেরুর বিপক্ষে ৪-১ গোলের জয়ে যুক্তরাষ্ট্রের জাতীয় দলের হয়ে অভিষেক হয়েছে বাংলাদেশি বংশোদ্ভূত ১৬ বছর বয়সী কাভান সুলিভানের। একই ম্যাচে যুক্তরাষ্ট্রের ১১ খেলোয়াড়ের অভিষেক হয়েছে।
১৬ বছর ৩৬২ দিন বয়সে জাতীয় দলে অভিষেক করে সুলিভান যুক্তরাষ্ট্রের ইতিহাসে দ্বিতীয় সর্বকনিষ্ঠ খেলোয়াড়ের রেকর্ড গড়েছেন। তার আগে ২০০৬ সালে ১৬ বছর ২৩৪ দিন বয়সে অভিষেক করে এই রেকর্ডটি গড়েছিলেন ফ্রেডি আদু।
পেরুর বিপক্ষে ম্যাচটিতে শুরু থেকেই মাঠে ছিলেন সুলিভান। ৬২ মিনিট খেললেও গোল বা অ্যাসিস্ট করতে পারেননি তিনি। তবে বল নিয়ে বেশ কয়েকবার আক্রমণে উঠে আত্মবিশ্বাসের পরিচয় দেন এই তরুণ।
ম্যাচে পেরুর গোলরক্ষক পেদ্রো গালেসের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে হলুদ কার্ডও দেখেন সুলিভান।
মন্তব্য করুন