বিশ্বকাপ অভিযান প্রত্যাশামতো না হলেও নতুন মৌসুমে নতুন লক্ষ্য ঠিক করেছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। ক্যারিয়ারে ১ হাজার গোলের মাইলফলক ছোঁয়ার পাশাপাশি আরও একটি উয়েফা নেশন্স লিগ শিরোপা জিততে চান পর্তুগিজ এই তারকা।

লিসবনে পর্তুগাল ফুটবল সামিটে নিজের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কথা বলেন ৪১ বছর বয়সী রোনালদো। বর্তমানে তাঁর ক্যারিয়ার গোল ৯৭৯টি।

রোনালদো বলেন, হাজার গোলের লক্ষ্য তিনি অর্জন করবেন বলে বিশ্বাস করেন। তবে রেকর্ডের চেয়ে ফুটবল উপভোগ করাই তাঁর কাছে বেশি গুরুত্বপূর্ণ।

নেশন্স লিগে ইতোমধ্যে দুটি শিরোপা জিতেছেন রোনালদো। ২০১৮-১৯ ও সর্বশেষ আসরে তাঁর নেতৃত্বে চ্যাম্পিয়ন হয় পর্তুগাল।

এদিকে অবসরের সময় নিয়েও ইঙ্গিত দিয়েছেন পাঁচবারের বর্ষসেরা এই ফুটবলার। তিনি বলেন, সম্ভবত এটিই তাঁর শেষ বছর। তবে কবে শেষ ম্যাচ খেলবেন, তা তিনি পরে জানাবেন।

নতুন নেশন্স লিগে বৃহস্পতিবার রাতে ঘরের মাঠে ওয়েলসের মুখোমুখি হবে পর্তুগাল। ম্যাচটি বাংলাদেশ সময় রাত পৌনে ১টায় শুরু হবে।