২০২৬ ব্যালন ডি’অরের মনোনয়ন পর্বে ইয়োহান ক্রুইফ ট্রফির জন্য পুরুষ ও নারী বিভাগের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করা হয়েছে। বছরের সেরা কোচের পুরস্কারে দুই বিভাগে পাঁচজন করে মোট ১০ জন মনোনয়ন পেয়েছেন।

পুরুষ বিভাগে আছেন আর্সেনালকে প্রিমিয়ার লিগ জেতানো মিকেল আরতেতা, পিএসজিকে টানা দ্বিতীয়বার ইউরোপের সেরা করা লুইস এনরিকে এবং স্পেনকে বিশ্বকাপ জেতানো লুইস দে লা ফুয়েন্তে।

তাদের সঙ্গে সেরা কোচের পুরস্কারের লড়াইয়ে রয়েছেন অ্যাস্টন ভিলার উনাই এমেরি ও বায়ার্ন মিউনিখের ভিনসেন্ট কোম্পানি।

পুরুষ বিভাগ: মিকেল আরতেতা (আর্সেনাল), লুইস দে লা ফুয়েন্তে (স্পেন), উনাই এমেরি (অ্যাস্টন ভিলা), ভিনসেন্ট কোম্পানি (বায়ার্ন মিউনিখ) ও লুইস এনরিকে (পিএসজি)।

নারী বিভাগে মনোনয়ন পেয়েছেন লিওঁর জোনাথন জিরালদেজ, ম্যানচেস্টার সিটির আন্দ্রে ইয়েগলার্টজ, জাপানের নিলন নিলসেন, বার্সেলোনার পেরে রোমেউ এবং সেল্টিক ও বিকে হাকেনের ইয়েলেনা সাদিকু।

নারী বিভাগ: জোনাথন জিরালদেজ (লিওঁ), আন্দ্রে ইয়েগলার্টজ (ম্যানচেস্টার সিটি), নিলন নিলসেন (জাপান), পেরে রোমেউ (বার্সেলোনা) ও ইয়েলেনা সাদিকু (সেল্টিক ও বিকে হাকেন)।