গাইবান্ধার গোবিন্দগঞ্জে চলন্ত মোটরসাইকেল চালিয়ে নিজের ব্লগে দেয়ার জন্য ভিডিও করতে গিয়ে গাছের সাথে ধাক্কা লেগে শাওন(৩০)নামের মোটরসাইকেল আরোহীর মর্মান্তিক মৃত্যু হয়েছে ও মোটরসাইকেল টি দুমড়েমুচড়ে গেছে।
আজ সোমবার সকাল ১০টার দিকে উপজেলার গোবিন্দগঞ্জ -রাজা বিরাট সড়কের ইসলামপুর কারেন্টের মোড় এলাকায় এ দু’ঘটনা ঘটে। নিহত মোটরসাইকেল আরোহী শাওন মোকামতলা উপজেলার দাড়িদহ সরদার পাড়া গ্রামের বাসিন্দা বলে জানা যায়। তিনি গেল কয়েক মাসপূর্বে প্রবাস থেকে এসে বিবাহ করেন বলে জানা গেছে।
মন্তব্য করুন