পটুয়াখালীর মির্জাগঞ্জে জুলাই যোদ্ধাদের স্মরণে এক মতবিনিময় সভা ও জুলাই যোদ্ধাদের সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (৬ আগস্ট) বেলা ১২টায় উপজেলা বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের উদ্যোগে উপজেলা পরিষদ অডিটরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা বিএনপির সহ-সভাপতি আনোয়ার হোসেন সিকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও পটুয়াখালী-১ আসনের সংসদ সদস্য এয়ার ভাইস মার্শাল (অব.) আলহাজ্ব আলতাফ হোসেন চৌধুরী এমপি।
উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর হোসাইন ফরাজীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির সাবেক পরিচালক মো. জাফর ইমাম সিকদার, ড্যাব কেন্দ্রীয় কমিটির সদস্য অধ্যাপক ডাঃ সাইফুল আলম রঞ্জু,পটুয়াখালী জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি অ্যাডভোকেট মো. মহসিন উদ্দিন, উপজেলা বিএনপির সাবেক সদস্য অধ্যাপক মোস্তাফিজুর রহমান, মোঃ ফিরোজ আলম গোলদার,সহ-সভাপতি আমিনুল ইসলাম খোকন, যুগ্ম-সাধারণ সম্পাদক রুবেল মৃধা,মাধবখালী ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ শাহীন চৌধুরী পাশাসহ বিএনপির অন্যান্য সিনিয়র নেতৃবৃন্দ। এসময়ে সভায় বিভিন্ন বিষয় তুলে ধরে বক্তব্য দেন মির্জাগঞ্জের আহত জুলাই যোদ্ধারা।
এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মনির, সাবেক দপ্তর সম্পাদক কাইফুর রহমান জাকির, যুবদলের সাবেক সভাপতি নূর হোসেন মৃধা, যুবদলের আহ্বায়ক গাজী রাশেদ শামস, সদস্য সচিব গাজী আতাউর রহমান, স্বেচ্ছাসেবক দলের সভাপতি মো. রফিকুল ইসলাম, ছাত্রদলের সভাপতি মোঃ আবুল বাশার মোখলেচ, সাধারণ সম্পাদক নাজমুল মৃধা ও সুবিদখালী সরকারি কলেজ শাখা ছাত্রদলের সভাপতি মোঃ সাব্বির হোসেন ফরাজীসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। সভা শেষে জুলাই আন্দোলনে সাহসী ভূমিকা রাখা আহত জুলাই যোদ্ধাদের হাতে সম্মাননা তুলে দেওয়া হয়। এর আগে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের পুকুর মাছের পোনা অবমুক্ত ও উপজেলা পরিষদ চত্বরে গাছের চারা রোপন করেন প্রধান অতিথি। অনুষ্ঠানে উপজেলা ও ইউনিয়ন বিএনপি ও সহোযোগি অঙ্গ সংগঠনের নেতা কর্মী উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন