শ্রীমঙ্গল থানা পুলিশের অভিযানে এক কেজি গাঁজাসহ ১ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাহাঙ্গীর হোসেন সরদার জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি টিম বুধবার দিবাগত রাতে শ্রীমঙ্গল থানাধীন কালীঘাট ইউনিয়নের ভুরভুররিয়া চা বাগান এলাকায় অভিযান পরিচালনা করে এক কেজি গাঁজাসহ মোহন লাল নামের এক জনকে গ্রেফতার করে।
সে শ্রীমঙ্গলের ভুরভুরিয়া চা বাগানের হরি লালের ছেলে। এ বিষয়ে শ্রীমঙ্গল থানায় মাদক আইনে একটি মামলা দায়ের হয়েছে। বৃহস্পতিবার তাকে পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়।
মন্তব্য করুন