দিনাজপুরের হিলি সীমান্তে রেল ব্রিজের সংস্কার কাজে বাঁধা দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।
শনিবার (১৫ ফেব্রুয়ারী) বিকেলে বিজিবি ও বিএসএফের মাঝে বৈঠক অনুষ্ঠিত হলেও সিদ্ধান্ত না আসায় সংস্কার কাজ বন্ধ রয়েছে। বিষয়টি নিয়ে ক্ষুব্ধ এলাকাবাসী।
গেলো ১০ই ফেব্রুয়ারী এই রেল ব্রিজের সংস্কার কাজ করতে গেলে রেলওয়ে কর্তৃপক্ষকে বাঁধা দেয় বিএসএফ, ৬দিনেও কোনো সমাধান মিলেনি। উত্তরাঞ্চলের সাথে ঢাকার রেল যোগাযোগের একমাত্র রুট এটি।
মুঠোফোনে যোগাযোগ করা হলে এ বিষয়ে কথা বলতে রাজি হয়নি হিলি আইসিপি ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার শাহাদাৎ হোসেন।
নাম প্রকাশে অনিচ্ছুক হিলি রেলওয়ের একজন কর্মচারী বলেন,ঘটনা সত্য। আমরা ব্রিজের সংস্কার কাজ করতে গিয়েছিলাম বিএসএফ বাঁধা দিয়েছে। আপাতত কাজ বন্ধ রয়েছে।
মন্তব্য করুন