কলাপাড়ার ১২ টি ইউনিয়ন ও দুইটি পৌরসভার ভোটারদের স্মার্ট কার্ড বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। রবিবার দুপুরের দিকে পটুয়াখালী জেলা সিনিয়র নির্বাচন অফিসারের কার্যালয়ের আয়োজনে স্থানীয় কলাপাড়া পৌর শহরের শেখ কামাল অডিটরিয়ামে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে এ স্মার্ট কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন নির্বাচন কমিশন সচিব মো. জাহাংগীর আলম।
সভায় বরিশাল আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. আলাউদ্দীনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ’র মহাপরিচালক (গ্রেড-১) বিগ্রেডিয়ার জেনারেল আবুল হাসনাত মোহাম্মদ সায়েম, পটুয়াখালী পুলিশ সুপার মো. সাইদুল ইসলাম।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহাঙ্গীর, উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এস.এম. রাকিবুল আহসান,পৌর মেয়র বিপুল চন্দ্র হাওলাদার, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শাহিনা পারভিন সীমা, কলাপাড়া প্রেসক্লাব সভাপতি হুমায়ুন কবিরসহ বিভিন্ন ইউনয়িনের চেয়াম্যান ও গণমাধ্যম কর্মীরা।
উল্লেখ্য, পটুয়াখালী-৪ (কলাপাড়া-রাঙ্গাবালী) নির্বাচনী আসনের কলাপাড়া উপজেলায় দুই লাখ এক হাজার ৩৯৬ জন ভোটারের মধ্যে প্রথম পর্যায় ২০০৭ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত ভোটার হওয়া কলাপাড়া উপজেলার মোট এক লাখ ৫৯ হাজার ৯২৬ জন ভোটারকে স্মার্ট কার্ড দেয়া হবে।
মন্তব্য করুন