গাইবান্ধার গোবিন্দগঞ্জে বর্তমান আওয়ামী লীগ সরকারের বিভিন্ন উন্নয়নসমূহ তুলে প্রচারণায় নেমেছেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক তিনবারের সফল মেয়র আতাউর রহমান সরকার।
বুধবার (১৩ সেপ্টেম্বর) বিকালে পৌরশহরের বরকতউল্লাহ বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ ও অঙ্গসহযোগী সংগঠনের আয়োজনে জনসাধারণের মাঝে সরকারের দৃশ্যমান উন্নয়নে তালিকা সমৃদ্ধ লিফলেট বিতরণ ও এক আলোচনা সভার আয়োজন করা হয়।
পৌরসভার ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুল সামাদ মাস্টারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক তিনবারের সফল মেয়র আতাউর রহমান সরকার।
তিনি বক্তব্যের শুরুতেই ১৯৭৫ এর ১৫ আগস্টে সর্বকালের সর্বশ্রেষ্ঠ ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ মুক্তিযুদ্ধে ৩০ লাখ শহীদ, জেল হত্যা, ২১ আগস্ট গ্রেনেড হামলায় শহীদদের আত্মার মাগফেরাত কামনা করেন। পরে তিনি বঙ্গবন্ধু তনয়া দেশরত্ম শেখ হাসিনার দূরদৃষ্টি আর কর্মদক্ষতায় দেশের নানা উন্নয়নের উল্লেখ করেন।
দেশে নিজেদের অর্থায়নে পদ্মা সেতু হয়েছে, মেট্রোরেল দৃৃশ্যমান, কর্ণফুলি টানেল উদ্বোধনের অপেক্ষায়। শিক্ষা, কৃষি, অর্থনীতি, যোগাযোগ ও মহাকাশ গবেষণায় দেশে আজ অভূতপূর্ব উন্নয়ন সাধিত হয়েছে। আগামীতে দেশ ও দেশের মানুষকে ডিজিটাল বিপ্লবের মাধ্যমে স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয়ে চলছে বর্তমান সরকারের কর্মকাণ্ড।
তিনি আরও বলেন- বাংলাদেশ আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকলে দেশের উন্নয়ন হয়। এর ধারাবাহিকতা রক্ষায় বাংলাদেশ আওয়ামী লীগকে আবারও ক্ষমতায় আসতে হবে। তাই আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি নৌকা মার্কার বিজয় ছিনিয়ে আনতে নেতা-কর্মী-সমর্থকদের প্রতি উদ্দাত্ত আহবান জানান।
আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- পৌর আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক আজম সরকার, আব্দুল লতিফ মণ্ডল, পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল গফুর প্রধান, মাগুড়া মধ্যপাড়া জামে মসজিদের সহ-সভাপতি মো. নওশা, রাজমতি সুপার মার্কেট সমিতির সভাপতি আবু বকর সিদ্দিক, শিবপুর ইউপির প্যানেল চেয়ারম্যান মাসুদ রানা, জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ইকবল লোহানী, উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক ফরহাদ আলী, ছাত্রলীগ নেতা সৈয়দ শিহাব, পৌরসভার সংরক্ষিত মহিলা কাউন্সিলর শিল্পী বেগম, পৌরসভার ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আসাদুজ্জামান রানু, সাধারণ সম্পাদক আবু, ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রানা কাজী প্রমুখ। আলোচনা শেষে বিভিন্ন আন্দোলন সংগ্রামে সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।