জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের মূল বিতর্ক পর্ব শুরু হচ্ছে মঙ্গলবার (২২ সেপ্টেম্বর)। নিউইয়র্কে আয়োজিত এ উচ্চপর্যায়ের বিতর্কে বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানসহ শীর্ষ প্রতিনিধিরা অংশ নিচ্ছেন। জাতিসংঘের তথ্য অনুযায়ী, সাধারণ বিতর্ক ২২ থেকে ২৬ সেপ্টেম্বর এবং ২৮ সেপ্টেম্বর পর্যন্ত চলবে।
প্রথম দিনেই সাধারণ পরিষদে ভাষণ দেওয়ার কথা রয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। অধিবেশনে যোগ দেওয়ার আগে নিউইয়র্কের মেয়র জোহরান মামদানি ও ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গে বৈঠক করেন তিনি।
মামদানির সঙ্গে বৈঠকে নিউইয়র্কে আবাসন, জীবনযাত্রার ব্যয় ও কর্মসংস্থানসহ স্থানীয় বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। অন্যদিকে ম্যাক্রোঁর সঙ্গে বৈঠকে ইরান, মধ্যপ্রাচ্য ও রাশিয়া-ইউক্রেন যুদ্ধসহ আন্তর্জাতিক বিভিন্ন ইস্যু উঠে আসে।
এবারের সাধারণ বিতর্কের প্রতিপাদ্য—‘Restoring trust, managing transformation: a United Nations that delivers for all’। বিশ্বজুড়ে চলমান সংঘাত, শান্তি-নিরাপত্তা, উন্নয়ন ও অন্যান্য বৈশ্বিক চ্যালেঞ্জ নিয়ে অধিবেশনে আলোচনা হওয়ার কথা রয়েছে।
মন্তব্য করুন