পটুয়াখালীর কলাপাড়ায় মো. সুমন মোল্লা (৩৪) নামে এক কৃষককে পূর্ব শত্রুতার জেরে হত্যা চেষ্টায় মাথায় কুপিয়ে জখম ও হাত পা ভেঙে দিয়েছে সন্ত্রাসীরা।
হামলার সময় তার ডাক চিৎকারে স্থানীয়দের উপস্থিতি টের পেয়ে একই এলাকার চিহ্নিত সন্ত্রাসী ওমর মোল্লা, সবুজ মোল্লা, শামিম জমাদ্দার, বেল্লাল জমাদ্দার সহ অজ্ঞাত আরো কয়েকজন সন্ত্রাসীরা পালিয়ে যায় বলে অভিযোগ করেন ভুক্তভোগী।

সোমবার (২৭ আগষ্ট) রাত সারে ১০টার দিকে উপজেলার চাকামাইয়া ইউনিয়নের কাছিমখালী গ্রামে তার নিজ বাসার সামনে এ ঘটনা ঘটে। ঘটনার পর স্থানীয়রা তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে প্রথমে কলাপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করার পর অবস্থার উন্নতি না হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।
সে কাছিমখালী গ্রামের আঃ বারেক মোল্লার ছেলে। এ বিষয়ে হামলার শিকার মো. সুমন মোল্লা (৩৪) কলাপাড়া থানায় একটি এজাহার দাখিল করেন। যাহার মামলা নং ১/১৩৯।
নাম প্রকাশে অনিচ্ছুক একই এলাকার কয়েকজন বাসিন্দাদের সাথে কথা হলে তারা জানান, এই হামলার আগে গত এক সপ্তাহের ব্যবধানে আরো দুটি সন্ত্রাসী হামলা চালায় ঐ চক্রটি। এই চক্রটির তান্ডবে এলাকাবাসীর মধ্যে এখন এক আতঙ্ক বিরাজ করছে। ভুক্তভোগী ও স্থানীয়রা ঐ সন্ত্রাসীদে হাত থেকে রেহাই পেতে প্রশাসনের সুদৃষ্টি কামনা করেন।
এ বিষয়ে মামলার তদন্ত কর্মকর্তা (এসআই) মোঃ আলী হোসেন জানান, ঘটনার প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। অভিযুক্ত আসামীদের গ্রেপ্তার অভিযান অব্যাহত রয়েছে।
মন্তব্য করুন