রগুনার তালতলীতে সন্ত্রাসী হামলা, ভাঙচুর লুটপাটের ঘটনার মামলায় বিএনপি’র তিন নেতাকর্মীকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করেছে তালতলী থানা পুলিশ। বৃহস্পতিবার (৩১ আগস্ট) রাতে উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হলেন, সোনাকাটা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদ প্রার্থী জাহাঙ্গীর হোসেন ঘরামী (৪৭)নিশানবাড়িয়া ইউনিয়ন বিএনপি নেতা গাজী মনির হোসেন (৪০)বড়বগী ইউনিয়নের বিএনপি সমার্থক রাজা হাওলাদার(৪০) জানা যায়, চলতি বছরের ৮ মার্চ তালতলী উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি রেজবি উল কবির জোমাদ্দারের ব্যবসা প্রতিষ্ঠানে সন্ত্রাসী হামলা, ভাঙচুর লুটপাটের ঘটনায় হামলাকারীদের বিরুদ্ধে উপজেলা চেয়ারম্যানের ব্যবসা প্রতিষ্ঠানের কর্মচারী মাসুম মোল্লা গত ০৯ মার্চ) রাতে বাদী হয়ে তালতলী থানায় বিএনপি নেতা ছগির হোসেন, বিএনপির আহবায়ক শহিদুল হক ও অন্তু হক সহ ১২ জনের নাম উল্লেখ করে আরও ১৫-১৬ জনকে অজ্ঞাত নামা করে একটি মামলা দায়ের করেন।
এ বিষয় উপজেলা বিএনপির আহ্বায়ক শহিদুল হক ও সদস্য সচিব মোস্তাফিজু রহমান বলেন, বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিকে কেন্দ্র করে বিএনপি’র প্রতিটি নেতাকর্মীর বাড়ীতে বাড়ীতে তল্লাশি চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে। প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিকে পন্ড করার জন্যই বিশেষ একটি মহলের নির্দেশে তাদের গ্রেপ্তার করা হয়েছে। বিএনপি’র জনপ্রিয়তা দেখে একটি মহল । হামলা মামলা করে বিএনপিকে দাবিয়ে রাখার চেষ্টা করেছে। জিয়ার সৈনিকরা গ্রেপ্তার আতঙ্কে ভয় পায় না। তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহিদুল ইসলাম খান বলেন, রাজনৈতিক উদ্দেশ্য তাদেরকে গ্রেফতার করা হয়নি। নিয়মিত মামলায় তাদেরকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।
মন্তব্য করুন