ইংল্যান্ডের বিপক্ষে আগামী ফেব্রুয়ারিতে ঘরের মাঠে টেস্ট সিরিজ খেলবে বাংলাদেশ। আসন্ন এই সিরিজের মিরপুর টেস্ট খেলেই সাদা পোশাকের ক্রিকেট থেকে অবসরে যাবেন অভিজ্ঞ ক্রিকেটার মুশফিকুর রহিম।
শনিবার (২৮ নভেম্বর) বিসিবির পরিচালনা পর্ষদের সভা শেষে মুশফিকের অবসরের সিদ্ধান্তের কথা জানান বিসিবি সভাপতি তামিম ইকবাল।
এখন পর্যন্ত বাংলাদেশের হয়ে ১০৮টি টেস্ট খেলেছেন মুশফিক। ১৯৯ ইনিংসে ব্যাটিং করে তাঁর সংগ্রহ ৭ হাজার ৬২ রান। টেস্ট ক্যারিয়ারে তাঁর রয়েছে ১৪টি সেঞ্চুরি।
এরই মধ্যে ওয়ানডে ও টি-টোয়েন্টি ক্রিকেট থেকে অবসর নিয়েছেন মুশফিক। ফলে ইংল্যান্ডের বিপক্ষে মিরপুর টেস্টই হতে যাচ্ছে বাংলাদেশের জার্সিতে তাঁর শেষ আন্তর্জাতিক ম্যাচ।
মন্তব্য করুন