ঈদের ছুটিতে পর্যটকের উপচে পড়া..
প্রকাশ: 24 April 2023 । 23:32 | আপডেট: 24 April 2023 । 23:37
আব্দুল কাইয়ুম (আরজু), কুয়াকাটা করেসপন্ডেন্ট (পটুয়াখালী)
পর্যটকের পদচারনায় দীর্ঘ এক মাস পরে প্রাণ ফিরে পেয়েছে সাগরকন্যা কুয়াকাটা সমুদ্র সৈকতের।
সূর্যোদয়-সূর্যাস্তের বেলাভূমি সাগরকণ্যা কুয়াকাটা সৈকতে ঈদের ছুটিকে ঘিরে ঢল নেমেছে পর্যটকদের। সমুদ্রের ঢেউয়ের তালে নেচে গেয়ে উল্লাসে মাতোয়ারা নানা বয়সের আগত হাজারো পর্যটক।
ঈদ আনন্দ উপভোগ করতে কুয়াকাটায় অসংখ্য পর্যটক ও দর্শনার্থীদের ভীড় জমেছে। কেউ এসেছেন পরিবার পরিজন নিয়ে। আবার কেউবা এসেছে প্রিয়জনকে নিয়ে। আবার অনেকে এসেছে বন্ধু বান্ধব নিয়ে কুয়াকাটায় ঈদের আনন্দ উপভোগ করতে। আগত এসব পর্যটকরা সমুদ্রে গোসল, হৈ হুল্লোড়, খেলাধুলা আর সৈকতের বালিয়াড়িতে গা ভাসিয়ে উম্মাদনায় মেতে ওঠে। সমুদ্রের বালু দিয়ে পিরামিড তৈরি সহ নিজেদের বন্দী করছেন ক্যামেরার ফ্রেমে।
ঈদের প্রথম দিন পর্যটকদের আগমন কম থাকলেও দ্বিতীয় দিন থেকে অসংখ্য পর্যটকরা আসতে শুরু করে কুয়াকাটায়। সমুদ্র দর্শনের পাশাপাশি দর্শনীয় স্পটগুলো ঘুরে বেড়িয়েছেন ভ্রমণে আসা এসব পর্যটকরা। আবাসিক হোটেল মোটেল রিসোর্ট গুলোয় অধিকাংশ বুকিং রয়েছে। ঝিনুক, আচার, শুকটি মার্কেট সহ পর্যটন নির্ভর ক্ষুদ্র ব্যবসা প্রতিষ্ঠান গুলোতে বেচাকেনার ধুম পরে গেছে। হাসি ফুটে উঠেছে ব্যবসায়িদের মুখে। রমজানের পর পর্যটকদের ভীড়কে কেন্দ্র করে নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছে ট্যুরিস্ট পুলিশ সহ অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনী।
টুরিস্ট পুলিশ কুয়াকাটা রিজিয়নের ইনচার্জ হাসনাইন পারভেজ বলেন, আগত পর্যটকদের বেশীরভাগই পার্শবর্তী এলাকার। আমরা পর্যটকের সেবায় সার্বক্ষণিক নিয়োজিত রয়েছি।
উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।
প্রকাশকঃ সানজিদা রেজিন মুন্নি।
সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।
নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।
মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭
মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com
ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.