মাদারীপুরের ডাসারে অ‌বৈধ বালুর ড্রেজার..

প্রকাশ: 21 August 2023 । 20:16 | আপডেট: 21 August 2023 । 20:16

রাজু আহম্মেদ, কালকিনি করেসপন্ডেন্ট, মাদারীপুর:-

মাদারীপুরে ডাসারে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে বালু ব্যবসায়ীদেরকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। এবং এসময় বেশ কিছু পাইপ ভাংচুর করা হয়।
আজ সোমবার সকালে উপজেলা কাজীবাকাই ও ডাসার ইউনিয়নের দুইটি স্থানে অভিযান চালিয়ে ওই ব্যবসায়ীদের জরিমানা করা হয়। উপজেলা নির্বাহী অফিসার কানিজ আফরোজের নেতৃত্বে থানা পুলিশের সহযোগিতায় এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। এদিকে প্রসাশনের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল থেকে অবৈধ বালু ব্যবসায়ীরা দ্রুত পালিয়ে যায়।
ভ্রাম্যমান আদালত সুত্রে জানা গেছে, উপজেলার ডাসার ইউনিয়নের আশ্রম ও কাজীবাকাই ইউনিয়নের রেন্ডিতলা নামকস্থানে স্থানীয় প্রভাবশালী মহল দীর্ঘদিন যাবত বালু উত্তোলন করে আসছে। এ খবর পেয়ে ওইসব এলাকায় দুই ঘন্টা ব্যাপী অভিযান চালান উপজেলা নির্বাহী অফিসার কানিজ আফরোজ। ।
এ সময়ড্রেজার মালিক সাইদুল কবিরাজকে পাঁচ হাজার টাকা, আউয়াল শেখকে দুই হাজার টাকা জরিমানা ও ৫ টি পাইপ ধ্বংস করা হয়। এসময় উপস্থিত ছিলেন কাজীবাকাই ইউনিয়ন পরিষদের ইউপি চেয়ারম্যান নুরমোহাম্মাদ মোল্লা, ইউনিয়ন ভূমি সহকারি কর্মকর্তা গোলাম মাওলা, মোয়াজ্জেম হোসেন ও পেশকার মো. মাইনুল ইসলাম প্রমুখ।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার কানিজ আফরোজ বলেন, খবর পেয়ে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে বালু ব্যবসায়ীদেরকে সাত হাজার টাকা জরিমান করা হয়েছে এবং কিছু পাইপ ভেঙ্গে দেয়া হয়েছে। তবে নিয়মিত এই অভিযান অব্যাহত থাকবে।

উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।

প্রকাশকঃ  সানজিদা রেজিন মুন্নি।

সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।

নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।

মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭

মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com

ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.

error: Content is protected !!