মতলব উত্তরে বঙ্গবন্ধু শিশু কিশোর..
প্রকাশ: 3 August 2023 । 23:49 | আপডেট: 3 August 2023 । 23:49
শফিকুল ইসলাম রানা, মতলব উত্তর করেসপন্ডেন্ট চাঁদপুর:-
মতলব উত্তর উপজেলায় বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার ৩৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বৃক্ষ রোপন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ৩ আগষ্ট বৃহস্পতিবার বিকেলে মতলব উত্তর উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে মতলব উত্তর উপজেলা শিশু কিশোর মেলার আয়োজনে আনুষ্ঠানিক ভাবে প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়।
উপজেলা বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার সভাপতি অ্যাড. মো. জসিম উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শ্যামল কুমার বাড়ৈই এর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, চাঁদপুর জেলা পরিষদের সংরক্ষিত মহিলা আসনের সদস্য তাছলিমা আক্তার আঁখি, ছেংগারচর পৌরসভার ৬নং ওয়ার্ডের নবনির্বাচিত কাউন্সিলর আমান উল্লাহ সরকার, ৪, ৫ ও ৬নং ওয়ার্ডের নবনির্বাচিত সংরক্ষিত মহিলা কাউন্সিলর সালমা পাটোয়ারী, ছেংগারচর পৌর বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার সভাপতি মিল্টন সরকার, সাধারণ জ্ঞান সাইদুর রহমান লিটন ঢালী, কামাল হোসেন লস্কর, সাইফুল সরকার, মামুন পাটোয়ারী মিঠু, সোহেল রানা মাষ্টার, শ্যামল, ফয়েজ আহমেদ, হিমেল, লিটন, তুষার প্রমুখ।
উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।
প্রকাশকঃ সানজিদা রেজিন মুন্নি।
সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোঃ জাহাঙ্গীর আলম।
মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭
মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com
ঢাকা অফিসঃ ২০৩/এ পশ্চিম নাখালপাড়া, তেজগাঁও , ঢাকা -১২১৫.