শ্রীমঙ্গলের বিষামনি স্কুলে ২২০ শিক্ষার্থী..
প্রকাশ: 10 November 2026 । 15:56 | আপডেট: 10 November 2026 । 15:56
আতাউর রহমান কাজল “ ব্যুরো চীফ, সিলেট”
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রমে সহায়তা ও ঝরে পড়া রোধে ছাত্রীদের মধ্যে বাইসাইকেল ও ছাত্র-ছাত্রীদের মাঝে শিক্ষাসামগ্রী বিতরণ করেছে বেলজিয়ামভিত্তিক দাতা সংস্থা কারামা সলিডারিটি।
এর আওতায় ৬০ জন ছাত্রীকে বাইসাইকেল এবং ২২০ জন ছাত্র- ছাত্রীকে বিভিন্ন শিক্ষাসামগ্রী দেওয়া হয়
মঙ্গলবার সকাল ১০টায় শ্রীমঙ্গলের বিষামণি উচ্চ বিদ্যালয়ে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউর রহমান।
বিশেষ অতিথি ছিলেন জেরিন চা বাগানের ডিজিএম সেলিম রেজা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্লাবন পাল, উপজেলা প্রকৌশলী আব্দুর রাকিব, যুব উন্নয়ন কর্মকর্তা অসীম কুমার কর, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শামসুন নাহার পারভিন এবং দাতা সংস্থা কারামা সলিডারিটির কান্ট্রি ডিরেক্টর মোহাম্মদ আলী।
অনুষ্ঠান সঞ্চালনা করেন কারামা সলিডারিটি (বেলজিয়াম)-এর জেলা প্রকল্প সমন্বয়কারী এস এ হামিদ।

কর্মসূচির আওতায় ৬০ জন ছাত্রীকে বাইসাইকেলসহ প্রয়োজনীয় সামগ্রী এবং ২২০ জন ছাত্র-ছাত্রীকে একটি করে ওয়াটারপ্রুফ স্কুলব্যাগ, ছয়টি খাতা, ১২টি কলম, একটি প্লাস্টিক স্কেল, একটি পানির বোতল ও একটি ক্লিপবোর্ড দেওয়া হয়।
শিক্ষার্থীদের যাতায়াতের সুবিধা নিশ্চিত করা, পড়াশোনায় উৎসাহ জোগানো এবং শিক্ষা উপকরণের অভাবে শিক্ষার্থীদের যাতে সমস্যায় পড়তে না হয়, সে লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে আয়োজক সূত্রে জানা গেছে।
প্রধান অতিথি ইউএনও জিয়াউর রহমান বলেন, “শিক্ষার্থীদের শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে শুধু বিদ্যালয়ে পাঠদানের ব্যবস্থা করলেই হবে না, তাদের প্রয়োজনীয় শিক্ষা উপকরণ ও যাতায়াতের সুবিধাও নিশ্চিত করতে হবে। বিশেষ করে প্রত্যন্ত এলাকার ছাত্রীদের বিদ্যালয়ে যাতায়াতের ক্ষেত্রে বাইসাইকেল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহিত করার পাশাপাশি ঝরে পড়ার হার কমাতেও সহায়ক হবে। শিক্ষার প্রসারে কারামা সলিডারিটির এ উদ্যোগ প্রশংসনীয়।”
উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।
প্রকাশকঃ সানজিদা রেজিন মুন্নি।
সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোঃ জাহাঙ্গীর আলম।
মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭
মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com
ঢাকা অফিসঃ ২০৩/এ পশ্চিম নাখালপাড়া, তেজগাঁও , ঢাকা -১২১৫.