শ্রীমঙ্গলে সন্ত্রাসী ‘চায়না রিপন’ গ্রেফতার,..
প্রকাশ: ১ জুন ২০২৬ । ১৩:২৩ | আপডেট: ১ জুন ২০২৬ । ১৩:২৩
আতাউর রহমান কাজল, ব্যুরো চীফ,সিলেটঃ
মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল থানা পুলিশের অভিযানে শাপলাবাগ ও সোনার বাংলা রোড এলাকার কথিত সন্ত্রাসী চায়না রিপন (৩৫) গ্রেফতার হয়েছে।
শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) জহিরুল ইসলাম মুন্না জানান, চায়না রিপন দীর্ঘদিন ধরে শ্রীমঙ্গলের শাপলাবাগ, সোনার বাংলা রোড ও রেলস্টেশন এলাকাকে কেন্দ্র করে একটি সন্ত্রাসী চক্র গড়ে তুলে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছিল। গত ১২ এপ্রিল রাতে শাপলাবাগ রেলওয়ে এলাকায় সিএনজি শ্রমিক ইউনিয়নের সহ-সভাপতি লুৎফর রহমানকে মারধর করে গুরুতর আহত করার ঘটনায় তার বিরুদ্ধে অভিযোগ ওঠে। ঘটনার পর থেকেই সে আত্মগোপনে ছিল।
পরবর্তীতে গোপন সংবাদের ভিত্তিতে শ্রীমঙ্গল থানা পুলিশের একটি দল ৩১ মে শ্রীমঙ্গল থানার সুরভিপাড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে চায়না রিপন (৩৫)-কে গ্রেফতার করে। তার পিতার নাম আমিন মিয়া। সে মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার ভাড়াউড়া এলাকার বাসিন্দা।
গ্রেফতারকৃত চায়না রিপনের বিরুদ্ধে শ্রীমঙ্গলসহ বিভিন্ন থানায় মোট ১৩টি মামলা রয়েছে। এছাড়া, উক্ত ঘটনার সঙ্গে জড়িত আরও ৭ জন আসামিকে পূর্বেই গ্রেফতার করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।
প্রকাশকঃ সানজিদা রেজিন মুন্নি।
সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।
নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।
মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭
মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com
ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.