নাগরপুরে বিএনপির বিশাল নির্বাচনী জনসভা

প্রকাশ: 9 February 2026 । 19:37 | আপডেট: 9 February 2026 । 19:37

মোঃ আজিজুল হক বাবু, টাঙ্গাইল করেসপন্ডেন্টঃ

গণতন্ত্র পুনরুদ্ধার এবং আধুনিক নাগরপুর–দেলদুয়ার গড়ার অঙ্গীকার নিয়ে ভোটারদের দ্বারে দ্বারে ধানের শীষ প্রতীকে ভোট চেয়েছেন টাঙ্গাইল-৬ (নাগরপুর–দেলদুয়ার) আসনের বিএনপির দলীয় প্রার্থী, সাবেক ছাত্রনেতা রবিউল আওয়াল লাভলু।

সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে নাগরপুর সরকারি কলেজ মাঠে উপজেলা বিএনপির আয়োজনে অনুষ্ঠিত এক বিশাল নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

লাভলু বলেন, “আপনাদের ভোটে নির্বাচিত হতে পারলে নাগরপুর–দেলদুয়ারকে দুর্নীতিমুক্ত, চাঁদাবাজ ও সন্ত্রাসমুক্ত একটি জনবান্ধব এলাকায় রূপান্তর করবো। আমি নিজে অন্যায় করি না, অন্যায়কে প্রশ্রয়ও দিই না।”

তিনি আরও বলেন, “এই নির্বাচন শুধু একটি ভোট নয়, এটি গণতন্ত্র পুনরুদ্ধারের নির্বাচন। তাই ধানের শীষে ভোট দিয়ে দেশনায়ক তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে হবে।”

উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা এম এ ছালামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. হাবিবুর রহমান হবির সঞ্চালনায় অনুষ্ঠিত জনসভায় বিশেষ অতিথি ও বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আহাম্মদ আলী রানা, এম ফিরোজ সিদ্দিকী, সদস্য দীপালী চক্রবর্তী, মনোয়ারা মুকুল, শরিফ উদ্দিন আরজু, অ্যাডভোকেট ইকবাল হোসেন খান, মো. আতিকুর রহমান আতিক, সাংগঠনিক সম্পাদক রফিজ উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক ফারুক আহাম্মেদ খান, প্রচার সম্পাদক মো. নজরুল ইসলাম।

এছাড়াও বক্তব্য রাখেন শ্রমিক দলের সভাপতি আরিফুল ইসলাম নবা, স্বেচ্ছাসেবক দলের সভাপতি শাহজাহান সাজু, কৃষক দলের সাধারণ সম্পাদক মো. জাহিদ হাসান এবং ছাত্রদলের আহ্বায়ক মীর খালেক মাহবুব রাসেলসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

জনসভায় বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ ভোটারের উপস্থিতিতে কলেজ মাঠ জনসমুদ্রে পরিণত হয়।

উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।

প্রকাশকঃ  সানজিদা রেজিন মুন্নি।

সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।

নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।

মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭

মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com

ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.

error: Content is protected !!