আইনশৃঙ্খলা রক্ষার্থে রাজধানীতে বিজিবি মোতায়েন
প্রকাশ: 22 January 2026 । 18:48 | আপডেট: 22 January 2026 । 18:54
ষ্টাফ করেসপন্ডেন্ট:-
জাতীয় নির্বাচন সামনে রেখে রাজনৈতিক দলগুলোর প্রচার-প্রচারণা ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রাজধানীর মিরপুরে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকেলে বিজিবি সদর দফতর থেকে পাঠানো এক বার্তায় এই তথ্য নিশ্চিত করা হয়।
বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, নির্বাচনী প্রচারণাকে কেন্দ্র করে যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে মিরপুর এলাকায় বিজিবি সদস্যদের টহল ও মোতায়েন কার্যক্রম শুরু হয়েছে। মূলত আইনশৃঙ্খলা রক্ষা ও নির্বাচনী পরিবেশ শান্তিপূর্ণ রাখতেই এই বিশেষ পদক্ষেপ নেয়া হয়েছে।
এদিকে আজ বিকেলেই মিরপুর-১০ নম্বরের আদর্শ স্কুল মাঠে এক বিশাল জনসভার মধ্য দিয়ে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। জনসভায় জামায়াতের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন।
পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি বিজিবি মোতায়েন হওয়ায় পুরো মিরপুর এলাকায় এখন কঠোর নজরদারি চলছে।
উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।
প্রকাশকঃ সানজিদা রেজিন মুন্নি।
সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোঃ জাহাঙ্গীর আলম।
মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭
মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com
ঢাকা অফিসঃ ২০৩/এ পশ্চিম নাখালপাড়া, তেজগাঁও , ঢাকা -১২১৫.