পটুয়াখালীতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান..

প্রকাশ: 17 June 2023 । 20:18 | আপডেট: 17 June 2023 । 20:18

খোকন হাওলাদার,পটুয়াখালী করেসপন্ডেন্টঃ

পটুয়াখালীতে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যােগে এবং জেলা প্রশাসন ও ক্রীড়া অফিসের আয়োজনে জেলা পর্যায়ে দুইদিন ব্যাপী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্ত:কলেজ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকাল সাড়ে ৯টায় ডিসি স্কয়ার মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মোঃ শরীফুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত  ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আহমদ মাইনুল হাসান, পৌর মেয়র মহিউদ্দিন আহম্মেদ,  জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ভিপি আব্দুল মান্নান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাইফুর রহমান,  জেলা ক্রীড়া অফিসার সাফাতুল ইসলাম, জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক আ.ন.ম আমিনুল ইসলাম সহ অন্যান্যরা। খেলায় মোট ৮ টি উপজেলা অংশ গ্রহণ করবেন।
উদ্বোধনী খেলায় অংশগ্রহণ করে পটুয়াখালী সরকারি কলেজ বনাম গলাচিপা সরকারি কলেজ। পটুয়াখালী সরকারি কলেজ ২-১ গোলে গলাচিপা সরকারি কলেজ কে পরাজিত করে।

উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।

প্রকাশকঃ  সানজিদা রেজিন মুন্নি।

সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।

নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।

মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭

মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com

ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.

error: Content is protected !!