দীর্ঘ তাপপ্রবাহের পর বৃষ্টিতে স্বস্তি..

প্রকাশ: 18 May 2025 । 19:46 | আপডেট: 18 May 2025 । 19:46

রাসেল কবির মুরাদ, কলাপাড়া করেসপন্ডেন্ট, পটুয়াখালীঃ

পটুয়াখালীর কলাপাড়ার বিভিন্ন স্থানে দীর্ঘ এক মাস তীব্র তাপপ্রবাহ ও প্রচন্ড গরমের পর উপকূলীয় জেলায় প্রচুর পরিমান বৃষ্টিপাত হয়ছে। রবিবার দুপুরের দিকে জেলার কলাপাড়ায় মাঝারি ধরনের বৃষ্টিপাত শুরু হয়।

এর আগে ভোররাতে জেলা শহরসহ বিভিন্ন উপজেলা শহরে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হয়। দীর্ঘদিন পর বৃষ্টিতে স্বস্তি নেমে এসেছে সাধারন মানুষের মাঝে। বৃষ্টিতে ভিজে অনেককেই উচ্ছ্বাস প্রকাশ করতে দেখা গেছে। এদিকে বৃষ্টির কারনে উপকৃত হয়েছে মৌসুমী সবজি চাষীসহ বিভিন্ন ফল বাগানীরা।

উচ্ছাসী ভ্যান চালক দবির উদ্দিন বেপারী বলেন,অনেক দিন অতি গরমের পর এই বৃষ্টিতে ভিজে খুব মজা পেয়েছি। শরীটের ঘামাছি বিচিও কমে যাবে,গরমটা অনেকাংশেই কমে গেছে।

পটুয়াখালী আবহাওয়া আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবা সুখী বলেন, আগামী তিনদিন উপকূলীয় এলাকায় থেমে থেমে বিদ্যুৎ চমকানোসহ বজ্রবৃষ্টি হতে পারে। কোথাও কোথাও ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।

প্রকাশকঃ  সানজিদা রেজিন মুন্নি।

সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।

ব্যবস্থাপনা সম্পাদকঃ মোঃ জাহাঙ্গীর আলম।

মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭

মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com

ঢাকা অফিসঃ ২০৩/এ পশ্চিম নাখালপাড়া, তেজগাঁও , ঢাকা -১২১৫.

error: Content is protected !!