ছেংগারচর পৌরসভার নির্বাচনে নৌকা চান..
প্রকাশ: 1 June 2023 । 19:06 | আপডেট: 1 June 2023 । 19:06
সফিকুল ইসলাম রানা,মতলব উত্তর করেসপন্ডেন্ট,চাঁদপুরঃ
মতলব উত্তরের ছেংগারচর পৌরসভার তফসিল ঘোষনা করা হয়েছে । তফসিল ঘোষণার পর নিজেদের জানান দিচ্ছেন প্রার্থীরা। কেউ গনসংযোগ করে, কেউ ব্যানার ফেস্টুন সাটিয়ে আবার কেউবা সামাজিক যোগাযোগের মাধ্যমে।
বিএনপি নির্বাচনে অংশ না নিলেও ক্ষমতাশীন আ’লীগ, জাতীয় পার্টিসহ অন্যান্য দল থেকে বেশ কয়েকজন মেয়র পদে প্রার্থী হতে পাড়ে। আ’লীগের সম্ভাব্য মেয়র পদে প্রায় ১৬জন প্রার্থীর নাম শোনা যাচ্ছে। তারা সবাই নৌকা চায়। আ’লীগের সম্ভাব্য মেয়র পদে নৌকা প্রত্যাশীরা হলো সাবেক মেয়র রফিকুল আলম জর্জ, ছেংগারচর ইউপির সাবেক চেয়ারম্যান মোখলেছুর রহমান মাস্টার, পৌর আ’লীগের সভাপতি হাসান কাইয়ুম চৌধুরী, উপজেলা আ’লীগের অর্থ বিষয়ক সম্পাদক মিজানুর রহমান, উপ-কমিটির সাবেক সহ-সম্পাদক লায়ন আরিফ উল্যাহ সরকার, তথ্য ও গবেষণা উপ-কমিটির সদস্য শাহাআলম ছিদ্দিকী, উপজেলা আ’লীগের সদস্য ও জেলা ছাত্রলীগের সহ-সভাপতি আল-মামুদ টিটু মোল্লা, পৌর আ’লীগের সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ, পৌর আ’লীগ নেতা আতিকুর রহমান আতিক, আ’লীগ নেতা আলাউদ্দিন প্রধান, গুলশান থানা যুবলীগের সহ-সভাপতি মাহবুবুর রহমান সেলিম, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক জাকির খান, উপজেলা যুবলীগের তথ্য ও গবেষণা সম্পাদক অ্যাড মহসীন মিয়া মানিক, উপজেলা যুবলীগের নেতা বিশিষ্ট ব্যবসায়ী ও শিক্ষানুরাগী মোঃ নাসির উদ্দিন মিয়া,জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি জহিরুল ইসলাম চৌধুরী, পৌর ছাত্রলীগ নেতা ওয়াস কুরুনী খান মুকুল।
উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।
প্রকাশকঃ সানজিদা রেজিন মুন্নি।
সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোঃ জাহাঙ্গীর আলম।
মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭
মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com
ঢাকা অফিসঃ ২০৩/এ পশ্চিম নাখালপাড়া, তেজগাঁও , ঢাকা -১২১৫.