পটুয়াখালীতে ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও..

প্রকাশ: 7 November 2024 । 13:16 | আপডেট: 7 November 2024 । 13:16

অপূর্ব সরকার, পটুয়াখালী করেসপন্ডেন্টঃ

পটুয়াখালী জেলা বিএনপির উদ্যোগে ৭নভেম্বর ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ৬.৩০ মিনিটের সময় সদর রোডস্থ জেলা বিএনপির কার্যালয়ে জাতীয় সংগীত পরিবেশন ও দলিয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে জাতীয় পতাকা দলিয় পতাকা উত্তলন করেন।পটুয়াখালী জেলা বিএনপির আহবায়ক আব্দুর রশিদ চুন্নু মিয়া ও সদস্য সচিব স্নেহাংশু সরকার কুট্টি।

পরে বেলুন ফেস্টুন উড়িয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করেন পটুয়াখালী জেলা বিএনপি ও তার অঙ্গ সহযোগী সংগঠনের নেতা কর্মীরা।

এসময় উপস্থিত ছিলেন, থানা বিএনপির সভাপতি কাজি মাহাবুব হোসেন, পৌর বিএনপির সভাপতি কামাল হোসেন ও সদস্য সচিব এড. হুমায়ুন কবির জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মশিউর রহমান মিলন, সাধারণ সম্পাদক এনায়েত হোসেন মোহন, ছাত্রদলের আহবায়ক মেহেদী হাসান শামীম চৌধুরী, সদস্য সচিব জাকারিয়া আহম্মেদ, সিনিয়র যুগ্ন আহবায়ক আল আমিন, যুবদল নেতা গাজী আশফাকুর রহমান বিপ্লব, শ্রমিদলের সাধারণ সম্পাদক মনির মাহমুদ মৎস্যজীবি দলের সভাপতি শফিকুল ইসলাম শাহিন, সাধারণ সম্পাদক শাহআলম হাওলাদার, তাঁতী দলের সাধারন সম্পাদক শাহিন হাওলাদার সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোস্তাফিজুর রহমান সুজন, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আবু তাহের, সদস্য সচিব আরিফুর রহমান রানা, সদর উপজেলা ছাত্রদলের আহবায়ক কাইউম সিকদার পৌর ছাত্রদলের আহবায়ক আমিনুল ইসলাম প্রমূখ। এছাড়াও কৃষকদলসহ সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।

প্রকাশকঃ  সানজিদা রেজিন মুন্নি।

সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।

ব্যবস্থাপনা সম্পাদকঃ মোঃ জাহাঙ্গীর আলম।

মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭

মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com

ঢাকা অফিসঃ ২০৩/এ পশ্চিম নাখালপাড়া, তেজগাঁও , ঢাকা -১২১৫.

error: Content is protected !!