লাউয়াছড়া বনে উদয়ন এক্সপ্রেস ট্রেন..

প্রকাশ: 20 May 2023 । 12:48 | আপডেট: 20 May 2023 । 20:33

আতাউর রহমান কাজল ষ্টাফ করেসপন্ডেন্ট, শ্রীমঙ্গল

মৌলভীবাজারের লাউয়াছড়া জাতীয় উদ্যানের অভ্যন্তরে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা সিলেটগামী উদয়ন এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনসহ বগি লাইনচ্যুত হয়েছে। ফলে বৃহত্তর সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।

 

 

আজ শনিবার ভোর ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে।বিষয়টি নিশ্চিত করেছেন শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার সাখাওয়াত হোসেন।

তিনি বলেন, চট্রগ্রাম থেকে ছেড়ে আসা ৭২৩ আপ আন্তনগর উদয়ন এক্সপ্রস ট্রেন শ্রীমঙ্গল স্টেশন থেকে রাত ৪টা ৪০ মিনিটে ছেড়ে যায়। তার কিছুক্ষন পর আনুমানিক ভোর ৫ টার দিকে লাউয়াছড়া বনের ভেতর রেলওয়ের ২৯৩-৬/৭ কিলোমিটারে পৌছলে ইঞ্জিন ও ইঞ্জিনের পেছনের দু’টি বগি লাইনচ্যুত হয়ে য়ায়।

ট্রেন লাইনচ্যুতির ফলে বৃহত্তর সিলেটের সাথে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।

শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনে কর্তব্যরত সহকারি স্টেশন মাষ্টার উদয় কুশল সিংহ জানান, আখাউড়া ও কুলাউরা থেকে দু’টি উদ্ধারকারি ট্রেন সকাল ১১ টার দিকে দুর্ঘটনাস্হলে পৌছে উদ্ধার কাজ শুরু করেছে। তবে কখন ট্রেন যোগাযোগ চালু হবে তা স্টেশন কর্তৃপক্ষ জানাতে পারেনি।

 

এদিকে দুর্ঘটনার ফলে সিলেট থেকে ঢাকাগামী আন্তনগর কালনী এক্সপ্রেস ট্রেনের যাত্রা বাতিল করেছে রেল কর্তৃপক্ষ। অপরদিকে সিলেটগামী আন্তনগর পারাবত এক্সপ্রেস শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনে আটকা পড়েছে।

দুপুর ১২ টায় এ রিপোর্ট লেখার সময় দুর্ঘটনাকবলিত ইঞ্জিন ও বগি উদ্ধারকাজ চলছিল।

সহকারি স্টেশন মাস্টার উদয় কুশল সিংহ জানান, ঢাকা থেকে রেলওয়ের ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার, ডিভিশনাল ট্রান্সপোর্টেশন অফিসার ও ডিভিশনাল ইঞ্জিনিয়ার ইতোমধ্যে ঘটনাস্হলে পৌছেছেন এবং উদ্ধারকাজ তদারকি করছেন।

উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।

প্রকাশকঃ  সানজিদা রেজিন মুন্নি।

সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।

নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।

মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭

মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com

ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.

error: Content is protected !!