শ্রীপুরে অটোরিকশা চাপায় শিশু নিহত
প্রকাশ: 4 September 2023 । 19:41 | আপডেট: 4 September 2023 । 19:41
বশির আহমেদ কাজল ষ্টাফ করেসপন্ডেন্ট, শ্রীপুর গাজীপর :-
গাজীপুরের শ্রীপুরে ব্যাটারিচালিত অটোরিকশার চাপায় সুমাইয়া আক্তার (৮) নামের এক শিক্ষার্থী নিহত হয়েছে। সোমবার সকাল সাড়ে ১০টার দিকে বরমী ইউনিয়নের গাড়ারন গ্রামে দুর্ঘটনাটি ঘটে। স্থানীয়রা অটোরিকশা চালককে আটকের পর গণধোলাই দিয়ে পুলিশে দিয়েছে। নিহত সুমাইয়া আক্তার (৮) বরমী ইউনিয়নের গাড়ারণ গ্রামের মো. আকরাম হোসেনের মেয়ে। সে গাড়ারণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল। আটক অটোরিকশা চালক আনোয়ার হোসেন (৪৫)। তিনি একই ইউনিয়নের দুর্লভপুর গ্রামের মৃত বকুল মিয়ার ছেলে।
স্থানীয়রা জানান, সুমাইয়া আক্তার রাস্তার পাশ দিয়ে হেঁটে দোকানে যাচ্ছিল। হঠাৎই কয়েকটি কুকুর সুমাইয়াকে ধাওয়া করে। এতে ভয় পেয়ে দ্রুত রাস্তা পার হওয়ার সময় একটি অটোরিকশা তাকে চাপা দিলে মেয়েটির মাথা থেঁতলে গিয়ে ঘটনাস্থলেই সুমাইয়ার মৃত্যু হয়। এরপর স্থানীয়রা অটোরিকশা চালককে গণধোলাই দিয়ে পুলিশে দেয়।
শ্রীপুর থানার উপ—পরিদর্শক অমল চন্দ্র সরকার বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে অটো চালককে পুলিশি হেফাজতে নেয়া হয়। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।
প্রকাশকঃ সানজিদা রেজিন মুন্নি।
সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোঃ জাহাঙ্গীর আলম।
মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭
মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com
ঢাকা অফিসঃ ২০৩/এ পশ্চিম নাখালপাড়া, তেজগাঁও , ঢাকা -১২১৫.