শ্রীমঙ্গলে রোটারি ক্লাবের অফিসিয়াল ক্লাব..
প্রকাশ: ২ সেপ্টেম্বর ২০২৩ । ১৭:১৭ | আপডেট: ২ সেপ্টেম্বর ২০২৩ । ১৭:১৭
আতাউর রহমান কাজল, ব্যুরো চীফ,সিলেটঃ
শ্রীমঙ্গলে রোটারি ক্লাবের অফিসিয়াল ক্লাব ভিজিট অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুর ১২ টায় শহরের কলেজ রোডে অবস্থিরোটারি কমপ্লেক্স ভবনে এই ক্লাব ভিজিট অনুষ্ঠিত হয়।
শ্রীমঙ্গল রোটারি ক্লাবের প্রেসিডেন্ট সুব্রত দাশ পিএইচএফ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ডিস্ট্রিক্ট গভর্ণর ( সিলেট) ইঞ্জিনিয়ার মো. মতিউর রহমান এমপিএইচএফ। বিশেষ অতিথি ছিলেন পাস্ট প্রেসিডেন্ট ও রোটারিয়ান সামিনা ইসলাম।
পরে ডিস্ট্রিক্ট গভর্ণর রোটারি ক্লাব পরিচালিত পল হ্যারিস রোটারি উচ্চ বিদ্যালয়ে লাইব্রেরীর উদ্বোধন করেন এবং শহর পরিচ্ছন্ন রাখার লক্ষ্যে ডাস্টবিন বিতরন করেন। সবশেষে রোটারি ক্লাব প্রাঙ্গনে গাছের চারা রোপন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রোটারি ক্লাবের জেনারেল সেক্রেটারি মশিউর রহমান রিপন এমপিএইচএফ, রোটারিয়ান সিরাজুল ইসলাম চৌধুরী, রোটারিয়ান হুমায়ুন কবির, রোটারিয়ান আতিকুল আম্বিয়া, রোটারিয়ান অবিনাশ আচার্য, রোটারিয়ান সাজ্জাদুর রহমান চৌধুরী, রোটারিয়ান শাহ আরিফ আলী নাসিম, রোটারিয়ান শামসুল হক দীপু, রোটারিয়ান নাঈম সরফরাজ, রোটারিয়ান ফেরদৌস আলম, রোটারিয়ান রানা বণিক, রোটারিয়ান ইন্দিরা আচার্য, রোটারিয়ান সানজিদা আকতার, রোটারিয়ান ডালিয়া হক লাবনী প্রমুখ।
উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।
প্রকাশকঃ সানজিদা রেজিন মুন্নি।
সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।
নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।
মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭
মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com
ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.