আগৈলঝাড়ার দক্ষিন শিহিপাশায় একটি গার্মেন্সের দোকানে দূর্ধর্ষ চুরি সংঘটিত হয়েছে। চোরেরা প্রতিষ্ঠানের তালা ভেঙ্গে ২টি মটার চালিত ভ্যান ও ১লক্ষ ২০হাজার টাকা মূল্যের গার্মেন্সের রেডিমেড তৈরী পোষাক নিয়ে গেছে। সোমবার রাতে ওই চুরির ঘটনা ঘটে।
এ ঘটনায় আগৈলঝাড়া থানায় একটি লিখিত অভিযোগ করা হয়েছে। চুরির বিষয়টি উপজেলার দক্ষিন শিহিপাশার মান্নান সুপার মার্কেটের মালিক ও ঐ এলাকার বিভিন্য ব্যক্তিবর্গ নিশ্চিত করেছেন।
চুরি হওয়া দোকানের মালিক মো.আজিজুল ইসলাম স্বজল জানান, উপজেলা দক্ষিন শিহিপাশার নতুন হাট সড়কের (শিরুর দোকান) মান্নান সুপার মার্কেটের নিচ তলায় আমার ভাড়াকৃত আপডেট ফ্যাশন নামের দোকান ঘরটি সংঘবদ্ধ একদল চোর সোমবার গভীর রাতে দোকানের তালা ভেঙ্গে ভেতরে প্রবেশ করে ২টি মটার চালিত ভ্যান ও ১লক্ষ ২০হাজার টাকা মূল্যের গার্মেন্সের রেডিমেড তৈরী পোষাক নিয়ে গেছে।
আগৈলঝাড়া থানার ওসি তদন্ত মো.মাঝহারুল ইসলাম জানান চুরির ঘটনায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে, তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।
মন্তব্য করুন