ঝালকাঠির কাঠালিয়ার আমুয়া বাজারে ভয়াবহ অগ্নিকান্ডে ২টি৷ বাড়ি ও ৪টি ব্যবস্যা প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে গেছে, এতে ২০ লক্ষাধীক টাকার ক্ষতি হয়েছে। ঝালকাঠির কাঠালিয়ার আমুয়া বাজারের চালিতাবুািনয়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের সামনে শনিবার রাত ৮টার দিকে প্রথমে মোঃ সবুজ গোলদারের বাড়িতে আগুন জ্বলতে দেখে কাঠালিয়া ফায়ার সার্ভিসকে ও পাশ্ববর্তি বামনা ফায়ার সার্ভিসকে খবর দেয় পরে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট, স্বেচ্ছাসেবী সংগঠন ইয়ুথ রেডকেয়ার সোশ্যাল অর্গানাইজেশন ও এলাকাবাসীর ২ ঘন্টা প্রচেষ্টায় আগুন নিভাতে সক্ষম হলেও মুহুর্তের মধ্যে মোঃ সবুজ তালুকদারে বসতঘর ও মোঃ জাকরি গোলদারে ভাড়াটিয়া ৪টি ব্যবস্যা প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে যায়।
ক্ষতিগ্রস্থরা জানিয়েছেন অগ্নিকান্ডে তাদের কমপক্ষে ২০ লক্ষাধীক টাকার ক্ষতি হয়েছে। ২ টি ইউনিটের ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, বিদ্যুৎ থেকে আগুনের সুত্রপাত হতে পারে বলে প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে।
মন্তব্য করুন