পটুয়াখালী-১ আসনের সংসদ সদস্য ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরীর অংশগ্রহণে পাংগাশিয়া দরবার শরীফে এক বিশাল ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার আছর নামাজ শেষে পাংগাশিয়া দরবার শরীফের পীর সাহেবের সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী। ইফতারপূর্ব আলোচনায় তিনি এলাকার উন্নয়ন ও ধর্মীয় সম্প্রীতি বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাংগাশিয়া নেছারিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা শাহ মো. ওসমান সোহেল।
এছাড়াও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সাধারণ সম্পাদক ও উপজেলা নির্বাচন কমিটির প্রধান সমন্বয়ক মো. মজিবুর রহমান উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দিন হাওলাদার,সাবেক যুগ্ম আহ্বায়ক মতিউর রহমান দিপু, পাংগাশিয়া ইউনিয়ন নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক ও উপজেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. ফেরদাউস আলম,সাবেক উপজেলা যুবদলের সদস্য সচিব মো. সালাউদ্দিন রিপন শরীফ।
উক্ত ইফতার মাহফিলে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। ইফতারের আগে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। বক্তারা এসময় ঐক্যবদ্ধভাবে আগামী দিনের সামাজিক ও রাজনৈতিক চ্যলেঞ্জ মোকাবিলা করার আহ্বান জানান।
মন্তব্য করুন