রাজশাহীর গোদাগাড়ীতে কোটি টাকা মূল্যের ১ কেজি ১০০ গ্রাম হেরোইনসহ তহুরুল ইসলাম (২৩) নামের এক যুবককে আটক করেছে র্যাব-৫। আটক যুবক রাজশাহীর গোদাগাড়ী উপজেলার দিয়ার মানিক চক গ্রামের সাইদুর রহমানের ছেলে।
আজ সোমবার ভোর পৌনে ৫টার দিকে গোদাগাড়ী থানাধীন চরআষাঢ়ীয়াদহ ইউনিয়নের দিয়ারমানিকচক এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
র্যাব জানায়, র্যাব-৫ রাজশাহীর সিপিএসসি মোল্লাপাড়া ক্যাম্পের একটি অপারেশন দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারে যে, রাজশাহী জেলার গোদাগাড়ী থানাধীন চরআষাঢ়িয়াদহ ইউনিয়নের দিয়ারমানিকচক গ্রামস্থ এলাকায় মাদকের একটি বড় চালান মাদক ব্যবসায়ী তহুরুল ইসলাম হেরোইনসহ বাড়ীতে অবস্থান করছে।
বিষয়টি জানা মাত্রই র্যাবের গোয়েন্দা দল নৌকা যোগে নদী পেরিয়ে মাদক ব্যবসায়ীর বাড়িতে পৌঁছে বাড়ীর চতুরদিক ঘেরাও কালে ২ জন ব্যক্তি বাড়ির ভিতর থেকে টিনের গেট খুলে পালানোর চেষ্টাকালে সঙ্গীয় র্যাব সদস্যের সহায়তায় ১ জনকে হাতে নাতে ঘটনাস্থল রুমের ভিতর আটক করে এবং অপর ১ জন ব্যক্তি কৌশলে বাড়ির পিছনের টিনের গেট ভেঙ্গে উত্তর দিকে জঙ্গলের দিকে পালিয়ে যায়। পরবর্তীতে র্যাবের টিম তার বসতভিটার তিন ফিট মাটির নীচে পোতানো অবস্থায় মাদকদ্রব্য হেরোইন উদ্ধার করে। আসামীর বিরুদ্ধে রাজশাহী জেলার গোদাগাড়ী থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে।
মন্তব্য করুন