বরিশালের আগৈলঝাড়ায় ভেজালবিরোধী অভিযান চালিয়ে ছয়টি ব্যবসা প্রতিষ্ঠানকে মোট ২২ হাজার ৫০০ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বুধবার সকালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতায় উপজেলার গৈলা বাজারে এ অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বরিশাল জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সুমি রানী মিত্র ও ইন্দ্রানী দাস।

অভিযানে মূল্যতালিকা না রাখা ও মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির দায়ে বিমল স্টোরকে ৩ হাজার টাকা, লোকনাথ স্টোরকে ৬ হাজার টাকা, ঘোষ মিষ্টান্ন ভান্ডারকে ৫ হাজার টাকা, হাবিব স্টোরকে ৩ হাজার টাকা, মুক্তি এন্টারপ্রাইজকে ৪ হাজার টাকা এবং মায়ের দোয়া স্টোরকে ১ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।

অভিযানে ছয়টি প্রতিষ্ঠানের কাছ থেকে মোট ২২ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।