সারা দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে সাতজনের মৃত্যু হয়েছে। একই সময়ে সন্দেহভাজন ও নিশ্চিত হাম আক্রান্ত ১ হাজার ৩২৭ জন হাসপাতালে ভর্তি হয়েছে।
বুধবার (১৪ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদন অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে দেশে হাম ও হামের উপসর্গে মোট ১ হাজার ১৭৭ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে ১০৪ জন এবং উপসর্গ নিয়ে ১ হাজার ৭৩ জন মারা গেছেন।
এ সময়ে সন্দেহভাজন হাম আক্রান্তের সংখ্যা ২ লাখ ৮ হাজার ৫৭০ জন এবং নিশ্চিত আক্রান্তের সংখ্যা ২২ হাজার ৮৪০ জনে দাঁড়িয়েছে।
মন্তব্য করুন