দিনাজপুর জেলার নবাব গঞ্জ উপজেলার কৃতি সন্তান, বিশিষ্ট সমাজ সেবক ও দানবীর শিবলী সাদিক নবাব গঞ্জ তথা পুরো ৪ উপজেলার গর্ব। মানুষের সেবা ও কল্যানে কাজ করে। মানুষের জন্য কিছু করতে এসে তিনি সর্বত্র সমাদ্রিত হয়েছেন। খুব সহজেই মানুষের হৃদয়ে স্থান করে নিতে পেরেছেন। নবাব গঞ্জের আওয়ামীলীগ ও অন্যান্য সহযোগী সংগঠনের দীর্ঘদিনের বঞ্চিত নেতাকর্মীরা তাকে সহজেই বরণ করে নিয়েছেন। নেতৃবৃন্দের সুখ দুখে তিনি খবর নিচ্ছেন। আর্থিক সহযোগিতা ও দলীয় বিভিন্ন কাজে সহযোগিতা করেছেন। খুব অল্পসহজেই কোন বিনিময় বা স্বার্থ ছাড়া এমপি শিবলী সাদিক নেতাকর্মীদের হৃদয়ে স্থান করে নিয়েছেন। দিনাজপুর আসনে চার এছাড়াও পুরো উপজেলা তথা সংসদীয় এলাকায় তার জয়জয়কার। সাধারণ মানুষের মুখে মুখে তার নাম।
হাকিমপুর উপজেলার মানুষ জানান, ইতোমধ্যে যত জন সমাজ সেবার নাম করে আসছেন তারা কেউ পরে আমাদের খোঁজ খবর নেন নাই। এলাকার উন্নয়ন করেন নাই। সবাই লুটপাটে ব্যস্থ রয়েছেন। কল্যানে কোটি কোটি টাকা খরচ করেছেন ইতোমধ্যে। এমন মানুষই পারবে মানুষের সুখ দুঃখের সাথী হয়ে থাকতে।
নাম প্রকাশে অনিচ্ছুক এক আওয়ামীলীগ নেতা জানান নেতাকর্মীদের আর্শিবাদ হয়ে এসেছেন শিবলী সাদিক। তিনিই একমাত্র কর্মীদের খবর নিয়েছেন। আর্থিক সুবিধা দিয়েছেন। প্রতিটি ইউনিয়নের নেতাকর্মীরা আর্থিক সুবিধা পেয়েছে। এমন এমপি আবার দরকার দিনাজপুর ৬ আসনে জন্য।
তবে উপজেলার এমন অনেক নেতা ও কর্মীরা জানিয়েছেন, এমপি শিবলী সাদিক মত দানবীর ও কর্মীবান্ধব নেতাই যোগ্য নৌকার হাল ধরার। এজন্য তারা তার কাজ করে যাবেন। তবে হাকিমপুর-ঘোড়াঘাট ও নবাবগঞ্জ- বিরামপুর উপজেলা তথা সংসদীয় আসনের মানুষের উন্নয়ন ও সেবা করার জন্য নির্লোভ ও সৎ ব্যক্তি হিসেবে শিবলী সাদিক নাম এখন মুখে মুখে।
নেতাকর্মী তথা সাধারণ মানুষের আকাংখা এমন ব্যক্তিই পারবে মানুষের দুঃখ বুজতে। যে কোন লুটপাট বা কিছুই নিতে আসেনি বরং নিজের অর্থ মানুষের কল্যানে দিতে আসছেন।
উল্লেখ্য, এমপি শিবলী সাদিক ইতোমধ্যে নেতাকর্মীদের বিভিন্ন ভাবে আর্থিক সহযোগিতা, বিনামূল্যে পড়াশোনা, চিকিৎসা খরচ প্রদান, বিভিন্ন প্রতিষ্ঠানে অনুদানসহ বিভিন্ন- সমাজসেবা মূলক কাজ করেছেন। এছাড়াও ৪ উপজেলায় শতভাগ বিদ্যুৎ উন্নয়ন ও রাস্তা ঘাট উন্নয়নের হয়েছে। এমন ব্যক্তিকে আবার দিনাজপুর ৬ আসনের এমপি হিসাবে পেতে চাই চার উপজেলাবাসী।
এমপি শিবলী সাদিক বলেন, আমি কারো সম্পদ লুটপাট করতে আসি নি। আমি মানুষকে কিছু দিতে এসেছি। যা ইতিপূর্বে কেউ করেনি। মানুষের উন্নয়ন ও দিনাজপুর ৬ আসনের ৪ উপজেলা জন্য দেশের উন্নত উপজেলায় রুপান্তরে মানুষের সহযোগিতা কামণা করেছেন তিনি।