কলাপাড়া ৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে গত দুই দিন ধরে হঠাৎ পানি সংকট তব্রি আকারে দেখা দিয়েছে । বর্তমানে টয়লেট থেকে ভেসে আসা দুর্ঘন্ধে অনেকটা অতিষ্ঠ হয়ে পড়েছেন রোগী ও তাদেও সাথে থাকা স্বজনরা। দ্রুত সমস্যা সমাধানের দাবি জানান তারা।
শনিবার সরেজমিনে ঘুরে জানা যায়, শুক্রবার সকাল থেকে হঠাৎ করেই হাসপাতালের সকল ওয়ার্ডের ট্যাপ থেকে পানি পড়া বন্ধ হয়ে যায়। এতে রোগীরা গোসল সহ বাথরুম সাড়তে দুর্ভোগে পরেন। অনেকেই হাসপাতালের বাহির থেকে পানি কিনে তারা তাদের জরুরী কাজ সারেন।
শনিবার বিকালে মহিলা ওয়ার্ডে এবং কেবিনের ট্যাপ থেকে ধীর গতিতে পানি আসতে শুরু করে। তবে এখনও পানি নেই ডেঙ্গু ওয়ার্ড ও পুরুষ ওয়ার্ডে। পানি সংকটে টয়লেটে পানি কম ব্যবহার করায় বর্তমানে পঁচা দুর্গন্ধ ভেসে আসছে এসব ওয়ার্ড গুলোতে। হাসপাতালে সৃষ্টি হয়েছে এক অস্বস্থিকর পরিবেশের।


ডেঙ্গু ওয়ার্ডে চিকিৎসাধীন শিশু আব্দুল্লার (৭) মাতা তাহেরা বেগম জানান, গত বৃহস্পতিবার তার ছেলেকে ডেঙ্গ জ্বরের কারনে হাসপাতালে ভর্তি করাই। এসময় ডেঙ্গু ওয়ার্ডে আরো কয়েকজন রোগী ছিলো। কিন্তু বৃহস্পতিবার সকাল থেকেই টয়লেটের ট্যাপ থেকে পানি না পড়ায় সবাই চলে যায়। এখন বর্তমানে ওই ওয়ার্ডে তার ছেলেসহ মাত্র দুইজন রোগী রয়েছে। টয়লেট থেকে দুর্ঘন্ধ ভেসে আসায় বর্তমানে হাসপাতালে থাকা দায় হয়ে পড়েছে।
পুরুষ ওয়ার্ডে ভর্তি রোগী মহিপুরের আতোয়া সরদার (৫৫) জানায়, বৃহস্পতিবার সকালের দিকে পানি চলে যায়। তাই এখন বাধ্য হয়ে বাহির থেকে পানি কিনে জরুরী ও প্রাকৃতিক কাজকর্ম সাড়ছি। বর্তমানে টয়লেট থেকে দুর্ঘন্ধ ছড়ানোর কারনে আরো অস্বস্থিবোধ করছি।
একই কথা বলেন হাসপাতালে ভর্তি মিন্টু খান (২৮) ও হালিম (৫০)সহ আরো অনেকে।
এ বিষয়ে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. চিনময় হাওলাদার বলেন, পানির পাম্পে হঠাৎ করেই একটু সমস্যা দেখা দিয়েছে। সেটা উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। শুক্রবার বিকেলেও পানি ছিলো। বর্তমানে পানির যে সমস্যা দেখা দিয়েছে সেটা দ্রুত সমাধানের চেষ্টা করা হচ্ছে বলে জানান তিনি।
মন্তব্য করুন