রাজশাহী ইনডোর স্টেডিয়াম নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। আজ শনিবার (২৫ জুলাই) বিকেলে রাজশাহী ইনডোর স্টেডিয়াম নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন ভূমিমন্ত্রী মোঃ মিজানুর রহমান মিনু, এমপি।

প্রধান অতিথির বক্তব্যে ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু বলেন, রাজশাহীর অত্যন্ত সুন্দর এলাকায় এটি নির্মাণ হতে যাচ্ছে। রাজশাহী সিটি কর্পোরেশন এ কাজ বাস্তবায়ন করছে। আশা করি এটি অনেক সুন্দর এবং ভালো হবে।

রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটনের উদ্যোগে নির্মাণ হতে যাচ্ছে রাজশাহী ইনডোর স্টেডিয়াম।

রাজশাহী বিভাগীয় ও জেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় রাজশাহী ইনডোর স্টেডিয়াম নির্মাণ কাজটি বাস্তবায়ন করবে রাজশাহী সিটি কর্পোরেশন।

প্রকল্পের আওতায় রাজশাহী বোয়ালিয়া ক্লাব সংলগ্ন স্থানে একটি আধুনিক ইনডোর স্টেডিয়াম নির্মাণ করা হবে। এ প্রকল্পের মাধ্যমে বাস্কেটবল সহ বিভিন্ন ইনডোর খেলাধুলার জন্য আধুনিক সুযোগ-সুবিধা সৃষ্টি হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন, রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির। এছাড়াও অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।