যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশনের সিইও মার্ক সুজম্যান।

বুধবার (২৩ সেপ্টেম্বর) প্রধানমন্ত্রীর আবাসস্থল হোটেলে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে জনস্বাস্থ্য, শিশুস্বাস্থ্য, টিকাদান কর্মসূচি, সাশ্রয়ী মূল্যে ভ্যাকসিন সংগ্রহ ও প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবা নিয়ে আলোচনা হয়।

এ ছাড়া থানা ও জেলা পর্যায়ে মানসম্মত স্বাস্থ্যসেবা সম্প্রসারণ, এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ ও প্রশিক্ষণ এবং প্রশিক্ষিত কর্মীদের আন্তর্জাতিক কর্মসংস্থানের সুযোগ নিয়েও মতবিনিময় করেন তারা।

স্বাস্থ্য খাতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সমন্বিত ডিজিটাল পাবলিক হেলথ কেয়ার সিস্টেম গড়ে তোলার পরিকল্পনাও আলোচনায় উঠে আসে।