গেটস ফাউন্ডেশনের সিইওর সঙ্গে প্রধানমন্ত্রীর..

প্রকাশ: 24 September 2026 । 09:48 | আপডেট: 24 September 2026 । 09:48

ষ্টাফ করেসপন্ডেন্ট:-

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশনের সিইও মার্ক সুজম্যান।

বুধবার (২৩ সেপ্টেম্বর) প্রধানমন্ত্রীর আবাসস্থল হোটেলে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে জনস্বাস্থ্য, শিশুস্বাস্থ্য, টিকাদান কর্মসূচি, সাশ্রয়ী মূল্যে ভ্যাকসিন সংগ্রহ ও প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবা নিয়ে আলোচনা হয়।

এ ছাড়া থানা ও জেলা পর্যায়ে মানসম্মত স্বাস্থ্যসেবা সম্প্রসারণ, এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ ও প্রশিক্ষণ এবং প্রশিক্ষিত কর্মীদের আন্তর্জাতিক কর্মসংস্থানের সুযোগ নিয়েও মতবিনিময় করেন তারা।

স্বাস্থ্য খাতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সমন্বিত ডিজিটাল পাবলিক হেলথ কেয়ার সিস্টেম গড়ে তোলার পরিকল্পনাও আলোচনায় উঠে আসে।

উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।

প্রকাশকঃ  সানজিদা রেজিন মুন্নি।

সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।

ব্যবস্থাপনা সম্পাদকঃ মোঃ জাহাঙ্গীর আলম।

মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭

মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com

ঢাকা অফিসঃ ২০৩/এ পশ্চিম নাখালপাড়া, তেজগাঁও , ঢাকা -১২১৫.

error: Content is protected !!