পটুয়াখালীর মির্জাগঞ্জে গ্যাস সিলিন্ডারের ক্রয় ও বিক্রয়ের রশিদ না থাকা এবং মূল্য তালিকা প্রদর্শন না করায় উপজেলার সুবিদখালী বন্দর ও কপালভেড়া এলাকায় অভিযান চালিয়ে দুইটি প্রতিষ্ঠানকে অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। আজ  বৃহস্পতিবার (২০ আগষ্ট) দুপুরে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ রাসেল মুন্সী।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ রাসেল মুন্সী জানান, গ্যাস সিলিন্ডারের ক্রয়-বিক্রয় রশিদ না থাকা ও মূল্য তালিকা প্রদর্শন না করার অপরাধে যমুনা গ্যাস ও ফ্রেশ গ্যাস কোম্পানির দুই ডিলারকে ১৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয় এবং গ্যাসের কৃত্রিম সংকট সৃষ্টি করে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশী মূল্য না রাখতে অনুরোধ করা হয়েছে । ভোক্তাদেরকে সঠিক মূল্যে গ্যাস সিলিন্ডার প্রাপ্যতা নিশ্চিতকল্পে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

অভিযানকালে মির্জাগঞ্জ থানার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।