মির্জাগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান,দুই প্রতিষ্ঠানকে..
প্রকাশ: ২০ আগস্ট ২০২৬ । ১৯:২২ | আপডেট: ২০ আগস্ট ২০২৬ । ১৯:২৩
মির্জাগঞ্জ করেসপন্ডেন্ট, পটুয়াখালীঃ
পটুয়াখালীর মির্জাগঞ্জে গ্যাস সিলিন্ডারের ক্রয় ও বিক্রয়ের রশিদ না থাকা এবং মূল্য তালিকা প্রদর্শন না করায় উপজেলার সুবিদখালী বন্দর ও কপালভেড়া এলাকায় অভিযান চালিয়ে দুইটি প্রতিষ্ঠানকে অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। আজ বৃহস্পতিবার (২০ আগষ্ট) দুপুরে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ রাসেল মুন্সী।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ রাসেল মুন্সী জানান, গ্যাস সিলিন্ডারের ক্রয়-বিক্রয় রশিদ না থাকা ও মূল্য তালিকা প্রদর্শন না করার অপরাধে যমুনা গ্যাস ও ফ্রেশ গ্যাস কোম্পানির দুই ডিলারকে ১৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয় এবং গ্যাসের কৃত্রিম সংকট সৃষ্টি করে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশী মূল্য না রাখতে অনুরোধ করা হয়েছে । ভোক্তাদেরকে সঠিক মূল্যে গ্যাস সিলিন্ডার প্রাপ্যতা নিশ্চিতকল্পে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
অভিযানকালে মির্জাগঞ্জ থানার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।
প্রকাশকঃ সানজিদা রেজিন মুন্নি।
সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।
নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।
মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭
মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com
ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.