মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় ২০২৬ সালের এসএসসি, দাখিল ও এসএসসি (ভোকেশনাল) পরীক্ষার ফলাফলে মোট ১৫৬ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। এর মধ্যে এসএসসি পরীক্ষায় ১৫৫ জন এবং দাখিল পরীক্ষায় একজন জিপিএ-৫ পেয়েছে। এসএসসি (ভোকেশনাল) পরীক্ষায় কোনো শিক্ষার্থী জিপিএ-৫ পায়নি।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস, শ্রীমঙ্গল থেকে প্রকাশিত ফলাফলের পরিসংখ্যান অনুযায়ী, ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় উপজেলার ২৭টি প্রতিষ্ঠানের মোট ২ হাজার ৯৬৮ জন পরীক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে ১ হাজার ৬৬৩ জন উত্তীর্ণ হয়েছে এবং জিপিএ-৫ পেয়েছে ১৫৫ জন। পরীক্ষায় পাসের হার ৫৬.০৩ শতাংশ।
অন্যদিকে, দাখিল পরীক্ষায় উপজেলার ৫টি প্রতিষ্ঠানের ৩৫০ জন পরীক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে ২০২ জন উত্তীর্ণ হয়েছে। পাসের হার ৫৭ দশমিক ৭১ শতাংশ। এ পরীক্ষায় একজন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেছে।
এছাড়া এসএসসি (ভোকেশনাল) পরীক্ষায় উপজেলার একটি প্রতিষ্ঠানের ৭৭ জন পরীক্ষার্থী অংশ নিয়ে ৩৩ জন উত্তীর্ণ হয়েছে। এ পরীক্ষায় পাসের হার ৪২ দশমিক ৮৬ শতাংশ। তবে কোনো শিক্ষার্থী জিপিএ-৫ পায়নি।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের পরিসংখ্যান অনুযায়ী, ২০২৬ সালের এসএসসি, দাখিল ও এসএসসি (ভোকেশনাল)—কোনো পরীক্ষাতেই শতভাগ পাস করা কিংবা শতভাগ ফেল করা প্রতিষ্ঠানের সংখ্যা নেই।
মন্তব্য করুন