বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, ডলারপ্রতি ১২৩ টাকা বিনিময় হার ধরে এর পরিমাণ প্রায় ১৮ হাজার ৯৬৬ কোটি ৬০ লাখ টাকা।

কেন্দ্রীয় ব্যাংকের হালনাগাদ পরিসংখ্যান বলছে, গত বছরের একই সময়ে (২০২৫ সালের প্রথম ১৪ দিন) দেশে রেমিট্যান্স এসেছিল ২১৬ কোটি ৬০ লাখ মার্কিন ডলার।

সে হিসাবে চলতি বছরের একই সময়ে রেমিট্যান্স প্রবাহ উল্লেখযোগ্যভাবে কমেছে। এদিকে, শুধু ১৪ জুলাই একদিনেই প্রবাসীরা দেশে ১১ কোটি ৫০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।