ইলেকট্রিক সামগ্রী উৎপাদন ও বিপননকারী প্রতিষ্ঠান এমইপি গ্রুপ কোম্পানীর উৎপাদিত পন্যের গুনগত মান সম্পর্কে অবহিত ও বাজারজাতকরন এবং রিটেইলার ও কোম্পানীর সুসম্পর্ক স্থায়ীকরনের লক্ষ্যে রিটেইলারদের নিয়ে সহযোগী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (১৮ জুন) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত উপজেলার সুবিদখালী বন্দরের আশ্রাফ প্যালেসে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
এমইপি গ্রুপের স্থানীয় পরিবেশক মোঃ কামাল হোসেনের সভাপতিত্বে ও পটুয়াখালী ডিভিশনাল হেড মোঃ হান্নান হাসানের সঞ্চালনায় সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এমইপি গ্রুপের চীফ সেলস্ অফিসার মোঃ হাবিবুর রহমান। বিশেষ অতিথি হিসেবে ছিলেন সিনিয়র এজিএম নিজামুল ইসলাম নিজাম।
অনুষ্ঠানে পণ্যের গুনগত মান উন্নতকরা ও বিক্রয়োত্তর সেবা অব্যাহত রাখাসহ বিভিন্ন বিষয়ে অংশগ্রহনকারী রিটেইলারগন উম্মুক্ত আলোচনায় অংশ নিয়ে মতামত প্রদান করেন। অনুষ্ঠানে ২০২৪-২৫ সালে সর্বোচ্চ বিক্রয়কারী তিন জন রিটেইলারকে কোম্পানীর পক্ষ থেকে পুরস্কৃত করা হয়। অনুষ্ঠিত সম্মেলনে মির্জাগঞ্জ ও পার্শ্ববর্তী বেতাগী উপজেলার ১৫০জন রিটেইলার, টেরিটরি সেলস্ ম্যানেজার (টিএসএম) ও ফিল্ড অফিসার ও স্থানীয় গনমাধ্যমকর্মীগণ উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন